বীরভূমের লাভপুর ত্রাণ সমিতির উদ্যোগে লাভপুরে এখন ও পর্যন্ত প্রাচীন প্রথা ও রীতি মেনে আয়োজিত হয়ে আসছে ৪১১ বছরের পুরাতন বুড়ি কালির পুজো। রাত পোহালেই সোমবার কালি পুজো তার আগে লাভপুরের বুড়ি কালি মন্দির প্রাঙ্গণে রবিবার রাত্রি নাগাদ শেষ মুহূর্তের প্রস্তুতি চলতে দেখা যায়।এই পুজো সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন বিধায়ক অভিজিৎ সিংহ সহ অন্যান্যরা।উদ্যোক্তারা বলেন, এই পুজো বহু পুরাতন পুজো, এখানকার পুজোর সাথে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস ও কাহিনী।