দুর্ঘটনার অভিযোগে সড়বেড়িয়া এলাকা থেকে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ এক মোটর বাইক চালককে আটক করল ন্যাজাট থানার পুলিশ। ন্যাজাট থানার অন্তর্গত সড়বেড়িয়া এলাকায় গত শুক্রবার মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল জুলফিকার গাজী নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি শনিবার ওই এলাকারই মোটরবাইক চালক সুবল সরকারের বিরুদ্ধে ন্যাজাট থানায় অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সড়বেড়িয়া এলাকা থেকে ওই মোটর বাইক চালককে আটক করে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে