পুঞ্চা ব্লকের গোপীনাথপুর গ্রামে ওয়াটার ইউজার অ্যাসোসিয়েশন ক্লাব এর উদ্যোগে দু দিবসীয় ফুটবল খেলার চূড়ান্ত পর্যায়ের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।রবিবার বিকেল ৪ টা নাগাদ ফাইনাল খেলা শুরু হয়।উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু,পুঞ্চা ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো সহ বিশিষ্টজনেরা।