তিন জন বন্ধু মোটর বাইকে করে আসার সময় অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ঐ যুবকের নাম মিতন কৈবর্ত। তার বাড়ি রঘুনাথপুর থানার গদিবেড়ো এলাকার থাকড়াতে।জানা যায়,একটি মোটর বাইকে করে মিতন কৈবর্ত ও তার দুই বন্ধু সাঁতুড়ির দিক থেকে রঘুনাথপুর-বাঁকুড়া রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল ।ঐ সময় পথে রঘুনাথপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা গ্রামের কাছে একটি অজ্ঞাত পরিচয় গাড়ি তাদের মোটর বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়।