পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশের অভিযানে ধরা পড়ল নকল লটারি চক্রের দুই সদস্য। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ২৭ নম্বর জাতীয় সড়কের উপর অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ। অভিযোগ, তাঁরা বিপুল পরিমাণ নকল লটারি রাজ্যের বিভিন্ন এলাকায় সরবরাহ করতে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটক দু’জনের কাছ থেকে কয়েক কোটি টাকার নকল লটারি উদ্ধার হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, একটি বৃহত্তর চক্রের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকতে পারে। চক্রটি রাজ্যের বিভিন্ন জায়গ