ধৃতের নাম সলমন খান। রাজস্থানের শিকরি থানার বুদলি গ্রামে তার বাড়ি। সেখান থেকেই বুধবার স্থানীয় থানার সাহায্য নিয়ে বছর ঊনিশের সলমনকে গ্রেফতার করে বর্ধমান সাইবার থানার পুলিশ। ধৃতকে শিকরির আদালতে পেশ করে চারদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানালে আবেদন মঞ্জুর করে শিকরির আদালত। বর্ধমান সাইবার থানায় তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও কয়েকজন জড়িত বলে জানতে পেরেছে। ডিআইজির নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে সে ৫০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়েছে সে।