আগামীকাল লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাভপুরের অতুলশিব ক্লাবে আয়োজিত হবে বিজয়া সম্মেলনে অনুষ্ঠান। আর সেই বিজয়া সম্মেলনী সভা ও অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ অর্থাৎ বৃহস্পতিবার লাভপুরের কাজীপাড়ায় একটি সংখ্যালঘু অনুষ্ঠান ভবনে ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আয়োজিত হলো বিশেষ বৈঠক।উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট অঞ্চলের অঞ্চল সভাপতি সাহিন কাজী, সহ-সভাপতি লালু পাল, সহ পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও বুথ স্তরের মেম্বাররা।