গাগীতে বিজেপির প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো। বুধবার বিকাল ৪ টা নাগাদ বাঘমুন্ডি বিধানসভার ৩ নং মন্ডলের গাগীতে ভারতীয় জনতা পার্টির মন্ডল নেতৃত্ব ও কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক আয়োজিত হলো। আলোচ্য বিষয় ছিল আগামী ৫ই জানুয়ারি বাঘমুন্ডিতে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের জনসভা রয়েছে। তারই প্রস্তুতি বৈঠক করা হলো। এদিন উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিভূতি রজক, সাধারণ সম্পাদক উপেন্দ্রনাথ গোপ, জেলার সহ সভাপতি ললিতা মুড়া সহ নেতৃত্ব