খাবারের সন্ধানে হাতির তান্ডব ভাউদিতে। শুক্রবার বিনপুর ১ ব্লকের ভাউদি এলাকায় দাপিয়ে বেড়াল রামলাল নামক দলমার একটি পূর্ণবয়স্ক দলছুট দাঁতাল হাতি। রাস্তায় থাকা কৃষকদের ধান আপন মনে পেট ভরে খায় হাতিটি। আপাত শান্ত রামলাল কে দেখতে ভীড় জমে মানুষের। মানুষের ভিড়কে তোয়াক্কা না করে আপন মনে রাস্তায় দাঁড়িয়ে ধান খায় রামলাল। ক্ষতি হয় কৃষকদের। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় দাপিয়ে বেড়ায় হাতিটি।