দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকের হোটোর এলাকায় চা দোকানে বিবাদ মেটাতে গিয়ে দুঃখজনকভাবে প্রাণ হারালেন মধু ঘোরামী। ঘটনাটি ঘটে হোটোর কালিতলা কাইম মোল্লার চা দোকানে। সেখানে দুই পক্ষের মধ্যে চলা বিবাদ থামাতে এগিয়ে যান মধু ঘোরামী। অভিযোগ, সেই সময় তাঁকে বেধড়ক মারধর করা হয়। অতিরিক্ত মারধরের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।