ভেটাগুড়ির রুয়েরকুঠিতে বিজেপি নেতা তথা প্রাক্তন প্রধান রতন বর্মনের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে। বুধবার বিকেল আনুমানিক ৪:৩০ মিনিট নাগাদ এই ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। রতন বর্মন অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেসের বাইক বাহিনী এই ভাঙচুর চালায়। তিনি আরও জানান কম বয়সী ছেলেরা মদ মাংস খেয়ে এই ভাঙচুর চালায়। যদিও এই ভাঙচুর প্রসঙ্গে তৃণমূলের দিনহাটা ওয়ান বি কমিটির ব্লক সভাপতি অনন্ত বর্মন বলেন সংবাদমাধ্যমে এই ভাঙচুরের কথা শুনলাম।