আজ মুঠসংক্রান্তি , আজ বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত পাথাই গ্রামে গ্রামীণ রীতি রেওয়াজ মেনে পালন করা হলো মুঠসংক্রান্তি। মূলত কার্তিক মাসের শেষ দিনে কৃষি প্রধান এলাকায় কৃষকেরা নিজেদের ধান চাষের জমি দিয়ে ঈশানকোণ থেকে আড়াই গুছি ধান কেটে নিয়ে এসে নবান্নের সুভসূচনা করা হয়। সেই বিষয়কে লক্ষ্য রেখেই আজ পাথায় গ্রামে দেখা গেল মুঠসংক্রান্তি পালন করতে। আজ সকালে সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়।