আজ শুক্রবার দুপুর দুটো নাগাদ যথাযথ মর্যাদার সাথে বসিরহাট মহকুমা শাসকের করণে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস বা শহিদ দিবস পালিত হলো। বসিরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে প্রধানত একটি সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের মাননীয়া মহকুমা শাসক মহাশয়া, বসিরহাট পুলিশ জেলার মাননীয় উপ-আরক্ষাধক্ষ্য (SDPO) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভার শুরুতে বাপুজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন