কালীগঞ্জ থানার পলাশী মীরা বাজার ফাঁড়ির পুলিশ প্রশাসন মাদক বিরধী একটি বিশেষ অভিযান চালাল বিভিন্ন এলাকায়। রবিবার গপন সুত্রে খবর পেয়ে কালীগঞ্জের পলাশী ১ নং এবং ২ নং পঞ্চায়েত এলাকায় অবৈধ মাদক চাষের বিরুদ্ধে একটি অভিযান চালিয়ে দুটি পৃথক স্থানে বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করলো। পলাশী মীরা বাজার ফাঁড়ির ইনচার্জ হাফিজুল ইসলামের নেতৃত্ব এই অভিযান চালান হয়। বাজেয়াপ্ত করা সমস্ত গাঁজা গাছ জনসমক্ষে একত্রিত করে নষ্ট করে দেওয়া হয়।