এস.আইআর-কে কেন্দ্র করে কোনভাবে আতঙ্ক এবং আশঙ্কার পরিবেশ তৈরি করা যাবেনা। যা তৃণমূল এবং বিজেপি মিলে করছে। বুধবার এসআই আর ইস্যুতে মালদা জেলা প্রশাসনের সর্বদল বৈঠকের পর মালদা প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন করে কার্যত এমনটাই অভিযোগ তুলে সরব হলেন মালদা জেলা সিপিআইএম-এর মালদা জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র। এদিন তিনি মালদা প্রেসকর্ণারে জেলা বামফ্রন্টের একাধিক নেতৃত্বকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন।