কর্মরত অবস্থায় বিদ্যালয়ের এক গ্রুপ ডি কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার রঘুনাথপুর শহরের রঘুনাথপুর এম এম হাইস্কুলে। বছর ৪7এর মৃত ঐ কর্মীর নাম গোপাল মুর্মু।তার বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া থানার রায়রাধ অঞ্চলের বকবাড়ি এলাকায়। জানা যায়, অন্যান্য দিনের মত বৃহস্পতিবার তার কর্ম স্হলে রঘুনাথপুর এম এম হাইস্কুলে কাজে যোগ দেন গোপাল মুর্মু। স্কুল শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই হঠাৎ সে অসুস্থ হয়ে পড়েন ও মাটিতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যায়।