বরাবাজার থানার নতুন আধিকারিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক, সহ-সভানেত্রী মল্লিকা ভূঁইয়া, দলের বরাবাজার শহর ইনচার্জ মলয় ব্যানার্জি সহ একাধিক কার্যকর্তা। বৃহস্পতিবার রাত আটটা নাগাদ বরাবাজার থানাতে গিয়ে নতুন থানা আধিকারিকের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন।