নাইন স্টার ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত বিধায়ক ও পৌর প্রধান। চুঁচুড়ার তালডাঙ্গার নাইন স্টার ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রবিবার ক্লাব প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও হুগলী চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান সৌমিত্র ঘোষ।