জলঙ্গির ফরিদপুরে উল্টে গেল টোটো, আহত তিন যাত্রী মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর এলাকায় শুক্রবার বিকেলে ঘটে দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবোঝাই একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনজন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ডোমকল মহাকুমা হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।