শুকটাবাড়ি কে বাংলাদেশ বলে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের! প্রতিবাদে সিতাই থানায় লিখিত অভিযোগ যুব তৃণমূল কংগ্রেসের। রবিবার রাত নয়টা নাগাদ সিতাই থানায় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সিতাই ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশু রায় প্রামাণিক বলেন, রাজনৈতিক মঞ্চ থেকে নিশিথ প্রামাণিক শুকটাবাড়ির বাসিন্দাদের ‘বাংলাদেশী’ বলে উল্লেখ করেছেন।