দিন দুয়েক ধরে নিখোঁজ থাকার পর ধানের জমি থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। জানা গেছে, লাভপুরের বিপ্রটিকুরী অঞ্চলের লালবাজার গ্রামের বছর ৩৮ ললিত মাধব মণ্ডল গত ২২ নভেম্বর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি তখন থেকেই নিখোঁজ ছিলেন তিনি।পরে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।এরপর মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ওই এলাকারই একটি ধানের জমিতে ললিতবাবুর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্ত।