২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নতুন বছরের প্রথম দিন রায়গঞ্জে ওয়াল লিখন কর্মসূচি পালন করল বিজেপি। প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসকে উৎখাতের ডাক দিয়ে একাধিক রাজনৈতিক স্লোগান লেখা হয়। বিশ্বজিৎ লাহিড়ীর দাবি, রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে জনক্ষোভ চরমে এবং বাংলার মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে