পশ্চিম মেদিনীপুর জেলা ফের উপহার পেল নতুন উপস্বাস্থ্যকেন্দ্র। আজ শুক্রবার সালবনি সংলগ্ন 5 নং শিরোমনি অঞ্চলের বিষরা 1,2 ধর্মপুর ও তসরআডা গ্রামকে নিয়ে পাড়ার সমাধান শিবির অনুষ্ঠিত হয়েছিল। যেখানে উপস্থিত হয়েছিলেন খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনের রায়। এদিন সকাল থেকেই এলাকায় চলছিল সমাধান শিবির। শিবিরের পাশাপাশি এদিন এলাকায় একটি উপ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়।