ঝালদা ২: ঝালদা ২নং ব্লকের বড়তলিয়া এলাকায় জনসংযোগে নামলেন জয়পুর বিধানসভার SUCI প্রার্থী সুফল কুমার
আজ ঝালদা দু'নম্বর ব্লকের বড়তলিয়া এলাকাতে জনসংযোগ সারলেন স্থানীয় জয়পুর বিধানসভার এসইউসিআই প্রার্থী সুফল কুমার । এদিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি মিছিলের মধ্য দিয়ে তিনি জনসংযোগে তার প্রতি এলাকাবাসীকে সমর্থন জানানোর আহ্বান জানান ।