১লা মাঘ মকবেড়া মাজারে জিয়ারত ও মানত করতে বিভিন্ন প্রান্তের মহিলারা উপস্থিত হলো শহর বর্ধমানের খাজা আনোয়ার বেড় এলাকায়। জানাগেছে দীর্ঘদিন ধরে ১লা মাঘের দিন এই মকবেড়ার মাজারে মহিলারা উপস্থিত হয় এবং সেখানে তারা মানত করে। এই মাজারের অনুষ্ঠান ঘিরে মেলা বসে খাজা আনোয়ার বেড় মকবেড়া এলাকায়। যদিও এদিন বিকেল চারটে পর্যন্ত শুধুমাত্র মহিলাদেরই প্রবেশাধিকার থাকে। বসে নানান ধরনের খাবার দাবারের দোকান। দূর দূরান্তের মানুষ সকাল থেকে আসতে শুরু করে এই মেলা প্রাঙ্গণে।