রেশমি কারখানার দূষণে খড়গপুর শহর সহ সংলগ্ন এলাকা কালো ডাস্ট এ ঢাকা পড়ছে। দূষণ চরম আকার ধারণ করেছে খড়গপুর জুড়ে। জনমানসে ব্যাপক রোগ সৃষ্টি হচ্ছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মা ও শিশুরা। এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য খড়গপুর মহকুমা শাসকের দ্বারস্থ হলেন খড়্গপুরের মায়েদের সংগঠন। মাদারস অফ খড়্গপুর নামক সংগঠনের পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে লিখিতভাবে আর্জি জানালেন ব্যবস্থা নিতে।