বর্ধমান ১: কাঞ্চননগরে পিকনিকে গিয়ে DVC-র জলে স্নান,বন্ধুকে বাঁচাতে গিয়ে নিজেই জলে তলিয়ে গেল যুবক,উদ্ধার দেহ
মৃতের নাম দিপঙ্কর শীল(৩৩)।বাড়ি রথতলা পুরাতন কলোনী এলাকায়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে,কাঞ্চননগর চন্ডিতলা এলাকায় ডিভিসির সেচখালের পাশে নববর্ষ উপলক্ষ্যে পিকনিক করতে যায় স্থানীয় কয়েকজন যুবক।দুপুর নাগাদ বিজয় দাস নামে একজন স্নান করতে নামে।কিছুক্ষণ পর তাকে জলে তলিয়ে যেতে দেখে উদ্ধার করার জন্য জলে নামে দিপঙ্কর শীল।এরপর বিজয় দাস কোনো রকমে উঠে আসলে নিজেই জলে তলিয়ে যায় দিপঙ্কর।খোঁজাখুঁজির প্রায় ১ঘন্টা পর দিপঙ্করকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা