দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। চুঁচুড়ার বড়বাজার সংলগ্ন এলাকায় রয়েছে একটি হোটেল। হোটেল মালিক এদিন সন্ধ্যায় দোকানে মোমবাতি জ্বালিয়ে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। এরপরেই দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।