পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত ঐতিহ্যবাহী বেড়ো পাহাড় বর্তমানে সরকারী লিজপ্রাপ্ত একটি সংস্থার পক্ষ থেকে পাহাড়ের পাথর কাটা শুরু হয়েছে।ফলে ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তুতন্ত্র।প্রাচীন ইতিহাস প্রসিদ্ধ বেড়োর চন্ডীমেলা এলাকার এই পাহাড়ের পাথর কাটার কাজ শুরু করেছে লিজপ্রাপ্ত একটি সংস্থা।আর তাতেই ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন।ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতি ও প্রকৃতি বাঁচাও একাধিক সংগঠন বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে।