ঋষিপুর গ্রামবাসীর উদ্যোগে রবিবার সন্ধ্যায় চাঁদপুর বাজারে স্বর্গীয় দরবারী মন্ডলের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাহারগোলা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সমাজসেবী দরবারী মন্ডলকে ১৯৮১ সালের ২৩ নভেম্বর দুষ্কৃতীরা খুন করে বলে পরিবার সূত্রে জানা যায়।এদিন তাঁর স্মৃতিচারণের পাশাপাশি শহীদ বেদী সংস্কার করে নতুনভাবে সাজানো হয়। পরে উপস্থিত বিশিষ্টজনেরা মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।