মঙ্গলবার থেকে শুরু হয়েছে একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীদের নথি যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু একই দিনে আরও প্রবল হয়ে ওঠে চাকরি আন্দোলনের দুই মিছিল —‘যোগ্য’ চাকরিহারা ও নতুন চাকরিপ্রার্থীরা। বিধাননগরের করুণাময়ী মোড়ে থেকে শুরু হয় বিক্ষোভ-অভিযান। শুরু থেকেই পুলিশ ছিল তৎপর; করুণাময়ী ও আশপাশের মেট্রো স্টেশনগুলিতে নিরাপত্তা নজরদারি ছিল চোখে পড়ার মতো।