সোমবার দুপুর দুটো নাগাদ মিনাখাঁর এস আই আর শুনানি ক্যাম্পে আসলেন একাধিক তৃণমূলের কর্মীরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি ব্লকে ব্লকে শুরু হয়েছে এস আই আর এর শুনানির কাজ। নির্বাচন কমিশনের উদ্যোগে বিভিন্ন জায়গার পাশাপাশি মিনাখা বিডিও অফিস সংলগ্ন একটি মাঠে শুরু হয়েছে এসআইআর এর শুনানির কাজ। এই এস আই আর এর সুনানির ক্যাম্পে আসা সাধারণ মানুষদের কোন সমস্যা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এই ক্যাম্পে আসেন মিনাখা ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি হাজী আয়ুব হোসেন গাজী