জলপাইগুড়ি জেলায় বন্যা কবলিত ২৫২৮ টি ক্ষতিগ্রস্ত পাকা বাড়ি নির্মাণের জন্য প্রতি বাড়ি ১ লাখ ২০ হাজার টাকা এবং ১৬৪৩ টি অন্যান্য ক্ষতিগ্রস্ত বাড়ি নির্মাণের প্রতি বাড়ি ৭০ হাজার টাকা করে বরাদ্দ করা হলো। সোমবার উত্তর কন্যা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বরাদ্দ ঘোষণা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত পরিবারকে টাকা দেওয়া হবে। এদিন বিকেলে জেলা শাসক শামা পার্ভিন জানান বাড়ি নির্মাণের পাশাপাশি বেশ কিছু পরিবারকে পাট্টাও দেওয়া হয়