পথ দুর্ঘটনা এড়াতে সদা তৎপর বরাবাজার থানা প্রশাসন। প্রতিনিয়ত চলছে নাকা চেকিংয়ের মাধ্যমে বাইকচালক ও ছোট গাড়ির চালকদের সাবধান করার কাজ। বিনা হেলমেটে বা মদ্য পান করে বাইক চালানো এবং বিনা বেল্টে চার চাকা গাড়ি চালানো, বন্ধ করে দুর্ঘটনা এড়াতে করা হচ্ছে জরিমানা এমনই এক চিত্র দেখা গেল সোমবার সন্ধ্যায় বরাবাজার ব্লক মোড়ে, বরাবাজার থানার আধিকারিকেরা নাকাচেকিংয়ে রয়েছে ব্যস্ত।