তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের শাহানাজ বেগম। বুধবার তিনি মালদা ডিভিশনের কমিশনারের কাছে দেড় পাতা লেখা পদত্যাগপত্র পাঠিয়ে দেন। ওই পদত্যাগপত্র বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে জমা দিয়েছেন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করে শাহানাজ বলেন, 'চোর জেলা পরিষদের এক জন অংশীদার হয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমার মেয়াদ পূর্ণ হওয়ার আগে আমি সদস্য পদ স্বেচ্ছায় ত্যাগ করতে বাধ্য হলাম।