দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানায় শম্ভু নগরে রান্না করতে গিয়ে মঙ্গলবার দুপুরে অসাবধানতাবশত চন্দনা নস্কর নামে এক গৃহবধূর শাড়িতে আগুন লেগে গেলে চিৎকার শুরু করে ওই গৃহবধূ।স্ত্রীকে চিৎকার করতে দেখে তাঁর স্বামী গৌর নস্কর বাঁচাতে গেলে সে ও আগুনে পুড়ে।পরিবারের লোকজন তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাঁদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানে আশঙ্কাজনক অবস্থায় ওই দম্পত্তি ভর্তি রয়েছে।