পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আরাবাড়ি রেঞ্জে প্রবেশ করতে চলেছে ২০ থেকে ২২ টি হাতির বড় একটি হাতির দল,অন্যদিকে ফসল বাঁচাতে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গিয়েছে এলাকার চাষীদের মধ্যে। বৃহস্পতিবার রাত্রি নটার নাগাদ এমনই চিত্র উঠে এলো। অন্যদিকে বনদপ্তরের তরফ থেকে অগ্রিম সতর্কতা জারি করেছে বনদপ্তর। পাশাপাশি হাতির গতিবিধির উপর নজর রেখেছে বনদপ্তরের কর্মীরা।