রাজ্যে প্রথম কোন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কলেজে এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। রাজ্য সরকার স্বীকৃত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং কম্পিউটার সাইন্স ও টেকনোলজি তৃতীয় বর্ষে সমস্ত ছাত্র-ছাত্রীদের এদিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শংসাপত্র প্রদান বা কনভোকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার জেলাশাসক অনিশ দাশগুপ্ত,ডিস্ট্রিক্ট জর্জ শুভঙ্কর সেন,এডিশনাল ডাইরেক্টরেট dr সংঘমিত্রা প্রধান।