মাথাভাঙ্গা নিশিগঞ্জ এলাকায় সোমবার বিকেল তিনটা নাগাদ মাথাভাঙ্গা পরিবহন দপ্তরের পক্ষ থেকে টোটোদের রেজিস্ট্রেশনের জন্য এক সভা অনুষ্ঠিত হলো। আগামী ৩০ শে নভেম্বর সমস্ত টোটো রেজিস্ট্রেশনের শেষ তারিখ। এই উপলক্ষে টোটো চালকদের কি কি দিতে হবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এই নিয়ে সেখানে আলোচনা শুরু হয়। পরিবহন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে টোটো রেজিস্ট্রেশন এর জন্য এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং টোটো চালকদের বিষয়টি জানানো হয়।