জাতীয় আইনি সেবা দিবস উপলক্ষে লাভপুরে লাঘাটা সেন্ট যোসেফ বিদ্যালয়ে সোমবার হয়ে গেল আইনি সচেতনতা শিবির। যেখানে ওই বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে ভারত বর্ষের আইন সম্পর্কে আলোচনা ও পরামর্শ করা হয়। উপস্থিত ছিলেন- সিউড়ি আদালতের দেওয়ানি বিচারক তথা 'জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের' সম্পাদক অনুপমা দাস ভৌমিক ও আইনি সহায়ক চৈতালি খাঁ।