গভীর রাতে খড়ের গাদায় আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো পুঞ্চা থানা এলাকায়।সোমবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।মঙ্গলবার আনুমানিক সকাল ৯ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।জানা যায় বারমেস্যা গ্রামের বাসিন্দা পঙ্কজ রায়ের খড়ের গাদায় কোনো কারণবসত আগুন লেগে যায়। পরবর্তীকালে দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।