দৌলতাবাদে বানর পাচার রুখল পুলিশ, বরদহ কলোনি থেকে ৬ বানর উদ্ধার পাচার করার আগেই বুধবার বিকেলে ছয়টি বানর উদ্ধার করল দৌলতাবাদ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ ছয়ঘরী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বরদহ কলোনির কেতাবউদ্দিন শেখের বাড়িতে হানা দেয়। অভিযানে দেখা যায়, বাড়ির ভেতরে ৬টি বানর আটকে রাখা হয়েছে এবং সেগুলোকে অন্যত্র বিক্রির জন্য পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে বানরগুলোকে উদ্ধার করে দৌলতাবাদ