মানুষের পাশে মানুষের সঙ্গে—এই মন্ত্রকে সামনে রেখে রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের বিশেষ উদ্যোগ ‘পাড়ায় সংলাপ’। সেই কর্মসূচির চতুর্থ পর্বের বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল রাজারহাটের বিষ্ণুপুর অঞ্চল। আজ দুপুর ১২টা নাগাদ এই এলাকায় আয়োজিত হয় পাড়ায় সংলাপ কর্মসূচি।