স্পন্দন ফাউন্ডেশনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কীর্ণাহার লক্ষীতলা মন্দির প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্লাব ব্যাণ্ড, বহুরূপী ও অনাথ শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা'র আয়োজন করা হয়। শোভাযাত্রা শেষে সারাদিন ব্যাপী একগুচ্ছ সাংস্কৃতিক মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। তবে এই অনুষ্ঠান এদিনই শেষ নয় শুক্রবারও একাধিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পঞ্চম বর্ষপূর্তির অনুষ্ঠান শেষ হবে।