খাতড়া: SIR অগ্রগতি খতিয়ে দেখতে খাতড়ায় মানস ভুঁইয়া, নেতৃত্বের সঙ্গে কৌশল বৈঠক
Khatra, Bankura | Nov 29, 2025 এসআইআর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ সন্ধ্যায় খাতড়ায় উপস্থিত হন সেচ দপ্তরের মন্ত্রী মানস ভুঁইয়া। আনুমানিক ছ’টা নাগাদ তিনি খাতড়া বাজারে খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডির কার্যালয়ে পৌঁছে বিধানসভা এলাকার ব্লক, অঞ্চল ও বুথস্তরের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রী দু’জনই SIR কাজের বর্তমান গতি, মাঠপর্যায়ের তদারকি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।