খড়গপুরে চলছে তৃণমূলের তরফে বাংলার ভোট রক্ষা শিবির বা এস আই আর সহায়তা কেন্দ্র। খড়গপুর শহরের ৩৫ টি ওয়ার্ডের সমস্ত ওয়ার্ডেই তৃণমূলের তরফে খোলা হয়েছে এই বাংলার ভোট রক্ষা শিবির। এই শিবিরে দিদির দূত ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে চলছে এনুমারেসেন ফ্রম জমা দেওয়ার কাজ। আজ শনিবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ জাগিয়েছে খড়্গপুরের ২৫ নম্বর ওয়ার্ডের এই শিবির এখনো পর্যন্ত খড়্গপুরের বাকি সমস্ত ওয়ার্ডের মধ্যে এগিয়ে রয়েছে।