বান্দোয়ান বিধানসভার নবনিযুক্ত কনভেনার বৃন্দাবন মাহাতো কে সংবর্ধনা দিল বান্দোয়ান পাঁচ এবং ছয় নম্বর মন্ডল। সোমবার বিকেল চারটে নাগাদ বান্দোয়ান দলীয় কার্যালয়ে উত্তরীয় ও পুস্প স্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় নবনিযুক্ত কনভেনার কে। অস্তিত্ব ছিলেন বান্দোয়ান ৬ নম্বর মন্ডল সভাপতি ধ্রুবপদ মাহাতো ও বান্দোয়ান ৫ নম্বর মন্ডল সভাপতি ধরণী রুহিদাস সহ দলীয় কর্মী ও নেতৃত্বরা।