সাঁকরাইল ব্লকের আন্ধারী অঞ্চলের আন্ধারী গ্রামে আয়োজিত এসআইআর সহায়তা ক্যাম্পে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপচে পড়া ভিড়। ফর্ম পূরণের জটিলতায় সমস্যায় পড়ছিলেন বহু গ্রামবাসী। খবর পেয়ে ক্যাম্পে পৌঁছে যান গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো। এরপর তিনি নিজেই টেবিলে বসে একে একে সকলের এসআইআর ফর্ম পূরণে সাহায্য করেন। ফর্মের বিভিন্ন অংশ বুঝতে না পেরে আতঙ্কে ছিলেন অনেকে। সেই উদ্বেগ দূর করতেই সরাসরি হাত বাড়িয়ে দেন ডাক্তার-বিধায়ক।