মেদিনীপুর হাসপাতাল ও আদালত চত্বর থেকে পথ কুকুরদের সরানোর নির্দেশ পৌরসভা কে দিয়েছে প্রশাসন। সেই উদ্যোগের আগে পৌর কর্তৃপক্ষের সঙ্গে পশুপ্রেমীদের বৈঠক হয়েছে সোমবার সন্ধ্যায়। পশুপ্রেমীরা পরিষ্কার জানালেন-পথ কুকুরদের সরানো চলবে না। বরং তাদের স্টেরিলাইজেশন করে উপযুক্ত পরিকাঠামো তৈরি হোক রাখার জন্য।