দমদম সেভেন ট্যাঙ্কস এলাকার কাছে সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চিড়িয়ামোড় সংলগ্ন মিত্রবাগানের কাছে একটি বস্তির পাশেই প্রথমে একটি গেঞ্জি তৈরির কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি প্লাস্টিকের কারখানাতেও, ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর মোট ১৩টি ইঞ্জিন।